ঈদের দিনে গ্যাস থাকবে না সাভার-মানিকগঞ্জে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভার উপজেলা ও মানিকগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের দিনেও গ্যাস থাকবে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় গ্যাস থাকবে না।

একই সঙ্গে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান