রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ প্লাজায় মুহিতের জানাজা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংসদ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে সকালে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের জানাজাও যথারীতি হবে। সংসদ প্লাজায় বেলা সাড়ে ১১টায় জানাজা হওয়ার কথা ছিল।

বেলা দুইটায় তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান বর্ণাঢ্য জীবনের অধিকারী আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী