রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূরণ হলো পার্থ বড়ুয়ার ইচ্ছে

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় চার দশকের সংগীত ক্যারিয়ারে ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া বিরচণ করেছেন সংগীতের প্রায় প্রতিটি শাখায়। প্রতিটি ক্ষেত্রেই মিলেছে সফলতা। শুধু আক্ষেপ ছিল প্লেব্যাক। এবার তা পূর্ণতা পেলো। প্রথমবার মতো সিনেমার জন্য গাইলেন এই গুণী সংগীতশিল্পী।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় থাকছে তার গাওয়া ‘রক্তের শেষ বিন্দু বাজি’ গানটি। শাহান কবন্ধের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে বলে জানান নির্মাতা দীপংকর দীপন।

বাপ্পা মজুমদার জানান, এই গানটিতে পার্থ বড়ুয়া ছাড়াও সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও পান্থ কানাই। চার দশকের সংগীত ক্যারিয়ারে তিনজনের এটাই প্রথম কোনো গান।

বাপ্পার ভাষ্য, ‘পার্থদা প্রথমবার কোনো সিনেমার জন্য গাইলেন। সেইসঙ্গে আমাদের তিনজনের প্রথম কোলাবরেশন এটা। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সম্মানিত বোধ করছি। এই কাজটা আমার কাছে বিশেষ কিছু হয়ে থাকবে।’

নির্মাতা দীপংকর দীপন জানান, রক ঘরানার এই গানটি ‘অপারেশন সুন্দরবন’র অ্যাকশন দৃশ্যগুলোর জন্য তৈরি করা হয়েছে। র‌্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন- রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। জানা গেছে, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী