শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এমন আশা ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘর ফেরা মানুষদের ঈদযাত্রা কাটবে।’

শনিবার গাবতলীতে কয়েকটি পরিবহন ‘দ্বিগুণ’ ভাড়া আদায় করছে- এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু এসেছে, সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে বিআরটিএ’র চেয়ারম্যানকে তখনই বলে দিচ্ছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল শুক্রবার চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা