মসজিদে নববীতে শাহবাজদের দেখে ‘চোর চোর’ স্লোগান পাকিস্তানিদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। সঙ্গে রয়েছেন একঝাঁক মন্ত্রী, দলীয় নেতা ও পরিবারের সদস্য। তিনদিনের সফরে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সৌদিতে পা রাখেন তারা। পরে নামাজ পড়তে যান মসজিদে নববীতে। কিন্তু সেখানে অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হয়েছে শাহবাজদের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী-মন্ত্রীদের দেখেই তুলকালাম শুরু করেন একদল পাকিস্তানি হজ পালনকারী। খবর ডনের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, মহানবী (স)-এর মসজিদে শাহবাজ ও তার সঙ্গীদের দেখে ‘চোর চোর’ স্লোগান শুরু করেন একদল পাকিস্তানি। আরেক ভিডিওতে মসজিদের ভেতর পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং জাতীয় পরিষদের সদস্য শাহজাইন বুগতির উদ্দেশে কিছু লোককে গালিগালাজ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে এক হজপালনকারীকে বুগতির চুল পেছন থেকে টেনে ধরতে দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান