রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মুসলিম বিদ্বেষ যন্ত্রণা দেয়: পদ্মলক্ষ্মী

news-image

বিনোদন ডেস্ক : নিজের টুইটার অ্যাকাউন্টে ভারতে মুসলিম বিদ্বেষ নিয়ে একাধিক পোস্ট করেছেন ‘টপ শেফ’-এর খ্যাতনামী সঞ্চালিকা ইন্দো-আমেরিকান সুপারমডেল তথা লেখিকা পদ্মলক্ষ্মী। লিখেছেন, ‘ভারত আপাদমস্তক একটি মুসলিম বিদ্বেষী দেশে পরিণত হয়েছে। সেই বিদ্বেষ থেকে ঘনঘন সন্ত্রাস এবং ষড়যন্ত্রের ইতিহাস তৈরি হচ্ছে কেবল। এতে লাভ কী?’

তিনি বলেন, ‘মুসলিম মাত্রই খারাপ, এ দেশে আমজনতার মধ্যে ক্রমেই যেন বাড়ছে এমন ধারণার প্রবণতা।’

এত দিনের সর্বধর্ম সমন্বয়ের গরিমা হারিয়ে ভারত কেবলমাত্র একটা হিন্দুরাষ্ট্রে পরিণত হয়েছে দেখে তিনি লজ্জিত বলে জানিয়েছেন পদ্মলক্ষ্মী।

টুইটে তার বার্তা- ‘নির্বিচারে মুসলিমদের প্রতি হিংসার উল্লাস, সন্ত্রাসের উদযাপন আমায় আতঙ্কিত করে। সেই সঙ্গে যন্ত্রণা দেয়। এই কি পরিণাম ভারতের মতো সম্পদশালী অতিথিপরায়ণ দেশের?’

শেষ টুইটে পদ্মলক্ষ্মী লেখেন, ‘হিন্দুরা, শুনুন। দয়া করে সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মানুষ বলে মনে করুন। সুপ্রাচীন এই ভূখণ্ডে তবেই আবার সর্বধর্মের মানুষ শান্তিতে পাশাপাশি থাকতে পারবেন।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী