রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাধবী মুখোপাধ্যায়কে উডল্যান্ডস হাসাপতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে।

জানা গেছে, হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অভিনেত্রীর। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গেছে। সেই কারণেই অসুস্থবোধ করেন তিনি। দ্রুত তাকে ভরতি করা হয় হাসপাতালে। ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বহুদিন ধরেই অ্যানিমিয়ার সমস্যায় ভুগছিলেন মাধবী মুখোপাধ্যায়। ৮০ বছর বয়সী অভিনেত্রী ভর্তি রয়েছেন মেডিসিন বিভাগে। চিকিৎসকরা খতিয়ে দেখছেন তার অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে কিনা। তার মেয়ে জানিয়েছেন, ‘কোভিডের জন্য এত দিন মাকে হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করানো যায়নি। সুগার লেভেল কিছুটা বেশি। চিন্তার কোনও কারণ নেই। গুরুতর কিছু নয়।’

দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন অভিনেত্রী, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে করেছে ত্যজিৎ-এর ‘চারুলতা’ হিসাবে। এছাড়াও ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি। ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী