রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারপিট!

news-image

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ছেলের নামে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বৃদ্ধা মা ও দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছেলে ও তার বউ। এ ঘটনায় বোন বানেছা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নওপাড়া এলাকার মৃত বাবলু সাকিদারের ছেলে হযরত সাকিদার, তার স্ত্রী রোকেয়া বেগম ও ভাবি কমেলি বেগম বৃদ্ধা মায়ের কাছে বাবার রেখে যাওয়া জমি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধা মা জমি দিতে অস্বীকার করলে মারপিট শুরু করে তারা। পরে ওই নারীর দুই মেয়ে আনেছা বেগম ও বানেছা বেগম বৃদ্ধা মাকে মারপিট করতে নিষেধ করলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।।পরে মেয়ে বানেছা রাতেই গুরুদাসপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী