রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করছে যুক্তরাষ্ট্র : বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ভাষণে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে ইউক্রেনের জন্য রেকর্ড ৩ হাজার ৩০০ কোটি ডলারের সাহায্য প্যাকেজ দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কংগ্রেসকে যত দ্রুত সম্ভব এই সাহায্য প্যাকেজ অনুমোদন করার প্রস্তাব দিয়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই প্যাকেজ অনুমোদন করাটা জরুরি। কারণ, এই সাহায্য ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।

বাইডেনের এই সাহায্য প্যাকেজের মধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী