,

প্রেমে ব্যর্থ সাফা কবির!

news-image

বিনোদন প্রতিবেদক : সাফা কবির। ছোট পর্দার জনপ্রিয় মুখ । বেশিরভাগ সময়ই তাকে প্রেমিকার চরিত্রে দেখা যায়। যদিও ক্যারিয়ারের শুরু থেকেই সিঙ্গেল আছেন তিনি।

তবে এবারো প্রেম করা হলো না এই অভিনেত্রীর। তবে বাস্তবে নয় অভিনয়ে। এবার ঈদে ‘শেষ বিকেল’ নাটকে দেখা যাবে সাফা কবিরকে ভিন্ন চরিত্রে।

আহমেদ তাওকীরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নাটকের গল্পে দেখা যাবে, মফস্বল শহরে বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে নিয়ামুল। এটাই তার পেশা। একদিন কোনো এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সাথে। জানা যায় আফিয়া কাজ করে বিউটি পারলারে। তারপর শুরু হয় তাদের মন দেয়া নেয়ার গল্প।

কিন্তু এ গল্পে বাদ সাধে শারীরিক সৌন্দর্য! তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে? শারীরিক সৌন্দর্য কি বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে? কে বা শারীরিকভাবে অসুন্দর? ভালোবাসার চেয়ে সুন্দর কিছু কি আছে? মানসিক সৌন্দর্যে কে কার কাছে হার মানে?

নাটকে আফিয়ার চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এতে আরো অভিনয় করেছেন জোভান। এ ছাড়া অভিনয় করেছেন আশারফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেককে।

আসছে ঈদুল ফিতরে বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড