,

বিষাক্ত গ্যাসের তাপে ২৫০ বিঘার ধান নষ্ট

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের তাপে প্রায় ২৫০ বিঘার ধান নষ্ট হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় অর্ধশত ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অধিকাংশের নেই বৈধ কাগজপত্র। তবে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধ ইটভাটার কালো ধোঁয়ার কারণে প্রতিবছর হাজার হাজার মণ ধান নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, ইটভাটা থেকে নির্গত গরম বিষাক্ত গ্যাসের কারণে মহরাবহ গ্রামে প্রায় ২৫০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের বারবার খবর দিয়েও কোনো প্রতিকার পাইনি বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা।

নাসির ব্রিকস্ ভাটার মালিক নাসির বলেন, কৃষকের ধান নষ্ট হওয়ার ঘটনা সঠিক। তবে ইটভাটার কারণে ধানের ক্ষতি হলে স্থানীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হবে।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ইটভাটার গ্যাসের তাপে ধান পুড়ে যাওয়ার বিষয়ে আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য