শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা ফিতে ১৩ বছরে ৭ লাখ মানুষকে আইনি সেবা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিগত ১৩ বছরে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ বিনা ফিতে ৭ লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে। আজ ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২’ উপলক্ষে সংস্থাটি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিনামূল্যে ২০০৯ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত সাত লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। সরকারের সহযোগিতায় এই সময়ে সংস্থাটির মাধ্যমে ২ লাখ ৯৯ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। ৩ লাখ ১৮ হাজার ৭৩২ জনকে মামলায় আইনগত সহায়তা এবং ৫৬ হাজার ৮৭৪টি বিরোধ বা মামলা এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া সংস্থাটি ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা আদায় করে দিয়েছে।

চলতি বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’। এ দিবস উদ্যাপন উপলক্ষে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণ (১৪, আব্দুল গনি রোড) থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (১৫, কলেজ রোড) পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। পরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সারা দেশের জেলা পর্যায়ে র‌্যালি, আলোচনাসভা, পথপ্রচার, লিগ্যাল এইড মেলা, ক্লায়েন্ট-আইনজীবী যৌথ সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার ও প্রকাশনাসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিবের বাণীসহ আইনগত সহায়তাবিষয়ক প্রতিবেদন সংবলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রেডিও-টেলিভিশনে আইনগত সহায়তা দান সংক্রান্ত টকশো মুক্ত আলোচনা, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা