,

অ্যাম্বুলেন্স ভাড়া নেই, ছেলের লাশ কাঁধে মোটরসাইকেলে ৯০ কিমি পাড়ি

news-image

অনলাইন ডেস্ক : মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হয়ে থাকল ভারত। হাসপাতালে ছেলের মৃত্যুর পর অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে লাশ কাঁধে নিয়ে মোটরসাইকেলে করে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক ব্যক্তি। যে ঘটনাটি নাড়িয়ে দিয়েছে মানবিকবোধকে।

গত সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। সেখানকার তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ছেলের মৃত্যুর পর এভাবেই লাশ নিয়ে বাড়ি ফেরেন এক বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ঘণ্টার খবরে বলা হয়েছে, প্রাইভেট অ্য়াম্বুলেন্স চালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন। যা ওই ‘দরিদ্র’, ‘শোকস্তব্ধ’ মানুষটার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। বহুবার বললেও হতভাগ্য বাবার আকুতি শোনেনি চালক। ভাড়া কম করেনি। এমনকি, তাকে সাহায্য করতে কেউ এগিয়েও আসেনি। অগত্যা, এক পরিচিতের মোটরসাইকেলে উঠে পড়েন ওই ব্যক্তি। কাঁধে চাপান সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় দীর্ঘ পথ পাড়ি দেন তিনি।

গোটা ঘটনার ভিডিওটি টুইট করেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড