রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে তৈলাক্ত ত্বক নিয়ে ঝামেলা? ব্যবহার করুন ওটসের ফেসপ্যাক

news-image

অনলাইন ডেস্ক : ডায়েটের মেনুতে ওটস এখন খুবই জনপ্রিয়। বানাতে ঝামেলা নেই। হজমও ভালো হয় আর পেটও অনেকক্ষণ ভরা থাকে। ওটসে ভরপুর মাত্রায় ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন বি-সহ একগুচ্ছ পুষ্টি উপাদান রয়েছে। উচ্চ রক্তাপের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা কিংবা হৃদরোগ— এই সব রোগের ক্ষেত্রেই পুষ্টিবিদরা ডায়েটে ওটস রাখার পরামর্শ দেন।

কেবল সুস্বাস্থ্যের দাওয়াই নয়, ত্বকের পরিচর্যাতেও ওটস ভীষণ উপকারী! যাদের ত্বক বেশি তৈলাক্ত তাদের জন্য ওটমিল খুবই ভালো। ওটস ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। এ ছাড়াও দাগছোপ দূর করতেও এটি ব্যবহার করা হয়। ত্বকের জেল্লা ফেরাতেও ওটসের কোনও জুড়ি নেই। যাদের ত্বক বেশি তৈলাক্ত তাদের ক্ষেত্রে ব্রণের সমস্যাও বেশি হয়। গরমে এ সমস্যা আরও বেড়ে যায়। ওটমিলের মধ্যে জিঙ্ক থাকায় তা ত্বকের প্রদাহ কমায়। যে কোনও রকম ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকেও ত্বককে রক্ষা করে। ত্বকের ব্রণের সমস্যা দূর করতে ওটস দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক।

কী ভাবে বানাবেন?

একটি পাত্রে দু’ চামচ ওটসের গুঁড়ো, দু’ চামচ লেবুর রস, এক চামচ মধু ও পরিমাণ মতো দুধ নিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকবে। ত্বকের তৈলাক্ত ভাব কমবে। ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাবেন। ত্বকের মৃত কোষ দূর করতেও এই ফেসপ্যাকটি দারুণ উপকারী।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী