রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টিমুখ করিয়ে ছেলের নাম জানা‌ব : সিয়াম

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : চিত্রনায়ক সিয়াম আহমেদ বাবা হয়েছেন গতকাল মঙ্গলবার। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। তবে এখনো ‌ছে‌লের নাম প্রকাশ ক‌রেন‌নি হা‌লের জন‌প্রিয় এই চিত্রনায়ক।

এখন ‘শান’ সিনেমার প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সিয়াম। এই ঈদে আসছে সিনেমাটি। তাই প্রচারণার মধ্যেই কথা বললেন সন্তান নিয়ে। ‘শান’ সিনেমা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছেলের নাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাব এবং সন্তানের নামটি জানাব।’

আজ বুধবার সন্ধ্যায় কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদে আসা তিনটি সিনেমাই দেখার আমন্ত্রণ জানান এই চিত্রনায়ক। বলেন, ব্যবসা করলে পুরো ইন্ডাস্ট্রিই লাভবান হবে। এ কারণে সবারই উচিত একাধিকবার সিনেমাগু‌লো দেখা।

সংবাদ সম্মলনে পূজা সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও কলে যুক্ত ছিলেন। কথা বলেন সি‌নেমার নানা বিষয় নি‌য়ে। সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছিলেন নায়ক সিয়াম, পরিচালক এম রাহিমসহ অনেকে।

পরিচালক জানালেন, দেশ ছাড়াও মালয়েশিয়াতে সি‌নেমা‌টি মুক্তি পাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনল্যান্ড দিচ্ছে ২০ লাখ ইউরো রোহিঙ্গাদের জন্য

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু