তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তেঁতুলতলা কখনো মাঠ ছিল না, এটা একটি পরিত্যক্ত সম্পত্তি, সেজন্য এখানে থানাভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানাভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীরা আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগানে একটা থানাভবন করা প্রয়োজন। সে হিসেবে আমরা এই জায়গাটা পেয়েছি। এখন যদি মেয়র অন্য একটি জায়গা দেন, সেখানে মাঠ হবে। এখানে বরাদ্দ হয়ে গেছে। এটা এখন পুলিশের সম্পত্তি। তবে যারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করব কী করা যায়। বিকল্প জায়গা খুঁজে পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মন্ত্রী আমাদের প্রত্যেকটি কথা শুনেছেন। তিনি আমাদের হতাশ করেননি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই বিকল্প একটি জায়গা খোঁজা হবে। আমরা আশা নিয়েই ফিরছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে বিকল্প মাঠ খুঁজে বের করতে সহায়তা চেয়েছেন। আমরা তাকে সহায়তা করব।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা শুনেছেন। তিনি নিজেও বাচ্চাদের খেলার মাঠ এর প্রয়োজনীয়তা অনুভব করেন। তাকে বলেছি, থানাভবন করতে হলে বিকল্প কোনো জমিতে করা যাবে। আমরা একটি জায়গা তাকে দেখিয়েও দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জায়গাটি যেহেতু পুলিশ কিনে নিয়েছে। ফলে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন।’

খুশি কবির বলেন, দেয়াল নির্মাণের কাজ বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনারকে বলবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান