কমলা হ্যারিস করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কমলা হ্যারিস এ নিয়ে টুইটও করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার আমার করোনা পজিটিভ এসেছে। তবে কোনো উপসর্গ নেই। বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।’

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‍্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তিনি সঙ্গনিরোধ অবস্থায় থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।

কার্স্টেন অ্যালেন আরও বলেন, কমলা হ্যারিস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি। করোনা পরীক্ষায় নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান