,

শাহজালালে ময়লার ঝুড়িতে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের দাম প্রায় পৌনে চার কোটি টাকা।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটে থাকা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় এ বারগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের দাম প্রায় পৌনে চার কোটি টাকা

কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরের মহাপরিচালকের কাছে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ আসে। এ তথ্যের ভিত্তিতে কাস্টমসের গোয়েন্দা দল নজরদারি শুরু করে। এক পর্যায়ে ময়লার ঝুড়িতে থাকা স্কচটেপ মোড়ানো দুই বান্ডিল স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ দশমিক ৩৫৯ কেজি। আর বাজারমূল্য আনুমানিক ৩ দশমিক ৭৫ কোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন কাস্টমসের শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের দাম প্রায় পৌনে চার কোটি টাকা

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড