রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

news-image

উপজেলা প্রতিনিধি দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত অন্তত ৯ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে এ রুটের চট্টগ্রাম মুখী দুই লেনে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, পিকআপ ও বাস আটকে আছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গত কয়েকদিন মহাসড়কের দাউদকান্দি অংশে সংস্কার কাজ করায় ও যানবাহনের চাপ থাকায় যানজট দীর্ঘ হচ্ছে।

ইস্রাফিল নামের ফেনীগামী এক যাত্রী বলেন, সকাল ৭টায় রাজধানীর টিটি পাড়া থেকে রওনা দিয়ে এখানে আটকা পড়েছি। যানজট কখন ছুটবে, কখন বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না।

তিশা পরিবহনের চালক জব্বার মিয়া জানান, নিমসার থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকায় আসতে ৩ ঘণ্টা সময় লেগেছে। অন্য সময় এ পথ আসতে ৩০-৩৫ মিনিট সময় লাগে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী