সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ৫

news-image

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবার প্রধান মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

পরিবারের অপর চারজন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মতিউর রহমান (৫২) শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

অসুস্থরা হলেন-মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫), সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহির হোসেন (৪)।

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, দুপুরের খাবারে পটকা মাছ দিয়ে আহার সেরেছিলেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা। খাবার খাওয়ার পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে বলেন, ‌‘বিকেলে দিকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কুলিয়া এলাকায় তিনি মারা যান। পরিবারের বাকি চারজন সদস্যও আশঙ্কামুক্ত নন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, রোগীদের পুরো শরীর ঝিমঝিম করাসহ খিঁচুনি ও বমি হচ্ছিল।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী বলেন, পটকা মাছ খেয়ে মতিউর রহমানের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও পাঁচ সদস্য গুরুতর অসুস্থ বলে শুনেছি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান