রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহাদাত হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর মাইজদী পৌর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহাদাত হোসেন বেগমগঞ্জ উপজেলার চান মিয়া খন্দকার বাড়ির ছেলে।তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন থানায় মারামারি ও হত্যাচেষ্টার ঘটনায় চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি শাহাদাত গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে মাইজদী পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা