শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সফরে গিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন । আজ সোমবার এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার কিয়েভ সফরে যান এই দুই শীর্ষ মার্কিন কর্মকর্তা। ইউক্রেনে রুশ হামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। ব্লিনকেন ও অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার উপদেষ্টাদের বলেন, যুক্তরাষ্ট্র আরও ৩০ কোটির বেশি মার্কিন ডলারের সামরিক অর্থায়ন সহযোগিতা করবে ইউক্রেনকে।

এর আগে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা