,

১১৩তম আসরের চ্যাম্পিয়ন জীবন বলী

news-image

স্পোর্টস ডেস্ক : জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলী। জীবন তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

আজ সোমবার প্রতিযোগিতার ফাইনালে কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে হারিয়ে জয় পান জীবন। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে খেলার রেফারি আবদুল মালেক জীবনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

শাহজালালাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে।

বিকেল ৩টায় লালদীঘি মাঠের পাশে অস্থায়ী মঞ্চে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরের আয়োজন শুরু হয়। এবারও লালদীঘির মাঠের পাশে বিশেষভাবে বালি দিয়ে তৈরি করা হয় বলী খেলার গ্রাউন্ড বা টার্ফ।

প্রথম সেমিফাইনালে মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন। এতে মমিন জয় পয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন।

বলীখেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চারজন। এবারের চ্যাম্পিয়ন বলীকে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানারআপ বলীকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড