বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের মেয়ে হিসেবে আমি গর্বিত: দীপু মনি

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশকে আমরা যেখানে নিয়ে যেতে চাই তার জন্য প্রয়োজন শিক্ষা। আর এই কর্মযজ্ঞে প্রধান সহযোগী শিক্ষকরাই। আমি নিজেও একজন শিক্ষকের মেয়ে। যার জন্য আমি গর্বিত।

সোমবার ঢাকা কলেজের বিসিএস সাধারন সমিতি কর্তৃক আয়োজিত ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ বলেন, আমাদের অনেক সমস্যা। অল্প কদিনের ডিজির অভিজ্ঞতায় দেখেছি। আমাদের অনেক অপ্রাপ্তি আছে। আমরা যে মিনিস্ট্রিতে যায়, আমার সরাসরি ছাত্র সেখানকার যুগ্ম সচিব। অথচ ডিজির গ্রেড ৩।

এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রথম গ্রেডে যাওয়ার সিড়ি নেই। ২য় গ্রেডের অল্প পদ দেয়া হয়েছে। তাও অনেক দূরে। আমরা চেষ্টা করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুক্তিনির্ভর মানুষ। তার কাছে দাবি তুলে ধরা হলে অবশ্যই তিনি ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাউশি ডিজি বলেন, আমাদের হেড মাস্টারদের গ্রেড ৩। আমাদের ডিজিরও গ্রেড ৩। অথচ ডিজির পদটা ১ নম্বর। আমাদের মগডাল দেখানো হলেও সিড়িটি রাখা হয়নি। অবশ্য শিক্ষামন্ত্রীর হাত ধরে সমস্যা সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর শাহেদুল খবির। বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনসহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা