শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে নিয়ে অপূর্বের আবেগঘন স্ট্যাটাস

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার বাবা মোহাম্মদ ওমর ফারুককে হারিয়েছেন চলতি মাসের ১৫ তারিখ। ছয় মাসের বেশি সময় ধরে তিনি ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। অপূর্ব’র বাবা বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭৩ বছর!

বাবার জন্মদিনে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা। লিখেছেন, ‘বাবা আজ যদি তুমি এখানে কিছু সময়ের জন্য থাকতে, তাহলে আমি বলতে পারতাম, শুভ জন্মদিন বাবা। তখন তুমি আমাকে জড়িয়ে ধরে হাসতে, তোমার চিরচেনা হাসি আমার দিনকে পূর্ণতা দিত। এই প্রথম দিনটিতে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। জানি, তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকবে। তুমিই তো আমার সেরা পথপ্রদর্শক। বাবা তোমার আত্মা শান্তি পাক। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক (আমিন)।’

 

এ জাতীয় আরও খবর