ম্যাক্রনকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠালেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার তিনি এ অভিনন্দন বার্তা পাঠান।

ক্রেমলিনের বরাত দিয়ে নিউই্য়ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ম্যাক্রনের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনার রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সাফল্য এবং সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।’

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যে কয়েকজন বিশ্ব নেতা আলোচনায় বসেন, তাদের মধ্যে ম্যাক্রন অন্যতম। এই যুদ্ধ বন্ধ করতে টেলিফোন কলে ঘণ্টার পর ঘণ্টা পুতিনের সঙ্গে কথা বলেন ম্যাক্রন।

ইউক্রেনে হামলার বিরুদ্ধে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় যোগ দিয়েছিল ফ্রান্স। এর পাশাপাশি মস্কোর সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রাখেন ম্যাক্রন।

এর মধ্যেই রুশপন্থি হিসেবে পরিচিত ডানপন্থি নেতা মেরিন ল্য পেন ভোটে হারিয়ে দ্বিতীয় ক্ষমতায় এলেন ম্যাক্রন। রোববার স্থানীয় সময় সকাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ হয়। চূড়ান্ত ধাপে ৫৮.২ ভাগ ভোট পরেছে ম্যাক্রনের পক্ষে। আর পেন পেয়েছেন ৪২ ভাগ ভোট।

২০০২ সালের পর থেকে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ম্যাক্রন পরপর দুবার নির্বাচিত হলেন। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রনের জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছিলেন বিশ্লেষকরা। কিন্তু সব জল্পনা মিথ্যা প্রমাণ করে তিনি জয় পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান