,

হার্টে ব্লক, বাইপাস সার্জারি লাগবে তৌসিফের

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ হৃদরোগে আক্রান্ত। গত শনিবার রাজধানীর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতলে ভর্তি করা হয়েছিল ‘দূরে কোথাও’, ‘বৃষ্টি ঝরে যায়’সহ অনেক জনপ্রিয় গানের এই শিল্পীকে। চিকিৎসকরা জানিয়েছেন তার বাইপাস সার্জারি লাগবে।

তৌসিফ বলেন, ‘শনিবার সন্ধ্যায় প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করি। সেসময় বাসায় কেউ ছিল না। ঈদ কাটাতে সবাইকে গ্রামের বাড়ি পাঠিয়েছি। তাই একাই দ্রুত ইবনে সিনা হাসপাতালে যাই। সেখানে পরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে। বুঝতে পারি আমার হার্ট অ্যাটাক হয়েছিল। ঈদের পর বাইপাস করাতে হবে।’

তিনি জানান, আপাতত তিনি বাসাতেই আছেন। ডাক্তাররা কার্ডিওলজি ইউনিটে ভর্তি হতে বললেও কিছু সমস্যার কারণে ভর্তি হতে পারেননি। শিগগিরই তিনি এনজিওগ্রাম করবেন।

তৌসিফ এর আগে ২০১২ প্রথম হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার পর বেশ সুস্থই ছিলেন। তবে গত পাঁচ বছর ধরে ডায়াবেটিসেও ভুগছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড