,

ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে মিষ্টিমুখ করতে বাহারি পদ পাতে রাখেন কমবেশি সবাই। কারো পছন্দ পায়েস, আবার কারো পছন্দ জিলাপি কিংবা বুরিন্দা। অনেকে আবার সেমাইও রাখেন ইফতারে।

তবে স্বাদে ভিন্নতা আনতে ইফতারে পাতে রাখতে পারেন নারকেলের বরফি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ
১. নারকেল বাটা ১ কাপ
২. এলাচ গুঁড়া আধা চা চামচ
৩. লবণ পরিমাণমতো
৪. চিনি এক কাপ
৫. গুঁড়া দুধ আধা কাপ
৬. ঘি ১ টেবিল চামচ ও
৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো।

পদ্ধতি
প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।

নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে ঘি লগিয়ে তাতে নারকেলের মিশ্রণ ঢেলে নিন।

তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান