,

ইলিশ মাছ নিয়ে সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় মাছ ইলিশ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। যার নামও রাখা হয়েছে ‘ইলিশ’। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। এর আগে ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’ নামের সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি।

এদিকে এই নির্মাতা নতুন সিনেমা নিয়ে বলেন, ‘বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। দেশিয় ঐতিহ্য এই সুস্বাদু মাছ সারা পৃথিবীতে সমাদৃত। প্রতিটি বাঙালির তৃপ্তি ও সুস্বাদু এই মাছ শুধু আহারের প্রয়োজনীয়তা ছাড়াও বিভিন্ন উৎসব আনন্দ আয়োজনের অন্যতম একটি উপাদান। আবার পেছনে আছে খেটে খাওয়া মানুষের দুর্দশা, অসাধু সিন্ডিকেট। এসব কিছুই ফুটে উঠবে পর্দায়।’

তিনি জানান, সিনেমা শিল্পীদের নাম এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, এ নির্মাতার দুটি সিনেমার কাজ চলমান। এর মধ্যে শ্যামল মাওলা-শিবা আলির ‘এনকাউন্টার’র কাজ ৬০ শতাংশ হয়েছে। অপর সিনেমার ‌‘জামদানি’র শুটিং কিছু দিনের মধ্যেই শুরু হবে। সরকারি অনুদানের এ সিনেমায় আছেন জিয়াউল রোশান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড