,

রুশ পারমাণবিক হামলার নিশানায় যুক্তরাষ্ট্র!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। আগামী শরতের মধ্যেই সেটি মোতায়েনের পরিকল্পনা করছে দেশটি। এটি যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে।

রাশিয়ার রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর পার্স টুডের।

রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি রোগজিন বলেন, ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে। এই সুপার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা একটি ঐতিহাসিক ঘটনা হবে। এটি আগামী ৩০ থেকে ৪০ বছর রাশিয়ার জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে।

নতুন এই ক্ষেপণাস্ত্র ১০ বা এর বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্র বা ইউরোপে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সারমাত বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে হুমকি দেওয়া শত্রুদের এখন হুমকি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে রাশিয়া। চলতি মাসেই এর পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড