নায়ক নয়, প্রযোজকের পাশে নায়িকা

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান অভিনীত সিনেমা ‘বিদ্রোহী’ ঝুলে আছে বছর দুই ধরে। কয়েকবার দিনক্ষণ পরিবর্তন হলেও অবশেষে রোজার ঈদে মুক্তি পাচ্ছে এটি। সেলিম খান প্রযোজিত এটি পর্দায় আনার পুরো প্রস্তুতি চললেও তাতে যেন সায় নেই কিং খানের! নেই কোনো প্রচারণাও। অনেকের মতেই, কারণটা প্রযোজক-নায়ক দ্বন্দ্ব।

অবশেষে প্রচারণাবিহীন এই সিনেমার হাল ধরলেন নায়িকা শবনম বুবলী। নামলেন প্রচারণায়ও। শনিবার থেকে এর প্রচারণায় নেমেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চালাচ্ছেন প্রচারণা। আর সেখানেও থাকলো দ্বন্দ্বের ছটা।

বুবলী লেখেন, ‘সিনেমা পুরোনো হোক কিংবা নতুন হোক, ভালো হোক কিংবা বেশি ভালো হোক- যাই হোক না দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে। অথবা সিনেমার সঙ্গে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত। “বিদ্রোহী” আসছে এবারের ঈদুল ফিতরে।’

জানা গেছে, আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট তিনটি আলোচিত সিনেমা। এর মধ্যে শাকিব খানেরই দুটি। একটি ‘বিদ্রোহী’, অপরটি ‘গলুই’। ‘গলুই’ সিনেমা নিয়ে সরব থাকলেও ‘বিদ্রোহী’ সিনেমায় প্রচারণায় অনুপস্থিত এই তারকা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়ক।

এদিকে, ২০১৮ সালে শুরু হয় ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’ নামের সিনেমার। এরপর তিনবার নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ নামেই সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি। এতে শাকিব খান ও শবনম বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান