শ্রীলঙ্কার বিপক্ষে বাদ সাদমান-রাহী, নেই তাসকিন

news-image

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ছিল ১৮ জনের। সেখান থেকে এবার ঘরের মাঠে সিরিজে নেই তাসকিন, রাহী ও সাদমান। এ তিনজনের বদলে স্কোয়াডে এসেছে শুধু একজন; ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা। যিনি আগেও ডাক পেয়েছিলেন টেস্ট স্কোয়াডে।

এছাড়া পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের আগেই দেশে ফেরা সাকিব আল হাসানও রয়েছেন শ্রীলঙ্কা সিরিজের দলে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে দুই টেস্টেই মাঠে দেখা যাবে তাকে।

তাসকিনের মতো চোটজনিত সমস্যা রয়েছে আরেক পেসার শরিফুল ইসলামেরও। তবু তাকে ফিটনেস পরীক্ষায় উৎরে যাওয়ার শর্তে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডে। শরিফুল ছাড়াও স্কোয়াডে পেসার আছেন এবাদত হোসেন, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রাজা।

ডানহাতি পেসার আবু জায়েদ রাহী নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন। কেননা সবশেষ দুই সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়ে গেলেন দল থেকে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে একাদশে ছিলেন তিনি, বেঞ্চেই কাটিয়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্ট।

অন্যদিকে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের বাদ পড়া অনুমেয়ই ছিল। বাজে ফর্মের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টেই একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি। এবার বাদ পড়লেন স্কোয়াড থেকে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর ১০ ইনিংসে মাত্র ৮২ রান করেছেন সাদমান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান