শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁপের হালুয়া

news-image

নিউজ ডেস্ক : গাজরের হালুয়া, ডিমের হালুয়া, সুজির হালুয়া— সকালের নাস্তায় হোক কিংবা অফিসের টিফিনে, হালুয়া বেশ জনপ্রিয়। বাড়ির ছোটরাও পাতে হালুয়া পেলে খুশি হয়। তবে সব সময়ে একই খাবার খেতে বেশ একঘেয়েমি আসে। তাই হালুয়ার নতুন ধরনের স্বাদ পেতে চাইলে এই গরমে বানাতে পারেন পাকা পেঁপের মিষ্টি হালুয়া। রইল প্রণালী।

উপকরণ

গ্রেট করা পাকা পেঁপে: ৩ কাপ

চিনি: পাঁচ চা চামচ

গুঁড়া দুধ: ৩ টেবিল চামচ

ঘি: চার টেবিল চামচ

এলাচ গুঁড়া: ৪ চা চামচ

কাজু বাদাম: আধ কাপ

প্রণালী

প্রথমে একটি কড়াইয়ে ঘি গরম করে নিন। ঘি গরম হয়ে এলে এলাচ দিয়ে দিন। কিছু ক্ষণ নেড়ে নিয়ে তাতে আগে থেকে গ্রেট করা পেঁপে দিয়ে দিন। পেঁপে খানিকটা লাল হয়ে এলে দুধ আর এলাচ গুঁড়া দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে চিনি আর কাজু বাদাম মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রাখতে পারেন। খাওয়ার কিছু ক্ষণ আগে নামিয়ে নিলেই হল। এই গরমে ঠান্ডা হালুয়া খেতে বেশ ভাললাগবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা