শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরেই বানান দক্ষিণী চাটনি

news-image

 

গরমকালে কয়েক ধরনের চাটনি মন ও শরীর দুই-ই ঠাণ্ডা রাখতে সাহায্য করে। সাধারণত আম ও টমেটোর চাটনি বাঙালিদের মধ্যে জনপ্রিয়। তবে কেউ যদি চান স্বাদে ভিন্ন তাহলে বানিয়ে ফেলতে পারেন দক্ষিণী স্বাদের চাটনি। পরিচিত টমেটোর চাটনিতেই আনুন নতুনত্ব।

দক্ষিণী চাটনি বানাতে যা যা লাগবে

টমেটো ২টি

পেঁয়াজ ১টি

রসুন ৬ কোয়া

শুকনো মরিচ ১টি

সর্ষে ১ টেবিল চামচ

জিরে: ১ টেবিল চামচ

তেঁতুল গোলা ১ টেবিল চামচ

কারি পাতা ৬টি

হিং ১ চা চামচ

লবণ স্বাদমতো

যেভাবে বানাবেন

সামান্য তেলে হালকা করে ভেজে নিন কুকি করে রাখা পেঁয়াজ। সামান্য হিং, জিরে আর গোটা সর্ষে দিয়ে দিন। এবার তার মধ্যে দিন কুচি করে রাখা টমেটো, রসুন আর তেঁতুল গোলা। কিছু ক্ষণ ফুটতে দিন। এবার ভালো করে মিশিয়ে নিন সবকটি উপকরণ। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে উপরে দিয়ে দিন নুন আর কারি পাতা। সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন। খানিকটা ঘন হবে এই চাটনি।

রুটি, পরোটা বা পোলাও যেকোনো কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় দক্ষিণী স্বাদের টমেটো আর পেঁয়াজের চাটনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা