,

মৌসুমীর বস মোশাররফ করিম!

news-image

বিনোদন প্রতিবেদক : আশরাফ হোসেনের মতো একঘেয়ে, রাশভারী বস তার অফিসের কলিগরা দ্বিতীয়টি দেখেনি। একটা মানুষ কীভাবে এতোটা নিরস, কাঠখোট্টা হতে পারে তারা তা ভেবে পায় না। আশরাফ সাহেব মাত্রাতিরিক্ত সময় সচেতন। কাজ ছাড়া কিছুই বোঝেন না। বয়স চল্লিশ পেরোলেও এখনও বিয়ে করেননি।

এর মধ্যে ইরা নামের একটা মেয়ে একই অফিসে জয়েন করে। ইরা পুরোপুরি বোকা প্রকৃতির মেয়ে। অফিসের কর্মীরা এই বোকাভোলা মেয়েটিকে র‍্যাগ দেয়ার পরিকল্পনা করে। তারা ইরাকে শিখিয়ে দেয়, বস জোকস শুনতে অনেক পছন্দ করে। তুমি বসকে জোকস শুনাও!

আর এই রাশভারী বসের চরিত্রে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। ইরা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় উপস্থাপিকা-মডেল মৌসুমী মৌকে।

দু’জনকে নিয়ে ঈদের বিশেষ নাটক ‘বস’ রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে আরও একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন।

নির্মাতা জানান, ‘অফিস কলিগদের দফায় দফায় বিস্মিত করে দেবে বোকা মেয়ে ইরা। চমকে দেবেন রাশভারী বস-ও। মজার গল্পটি উপভোগ করার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম দর্শকদের।’

মৌসুমী মৌ বলেন, ‌‘এবার ঈদে একটি নাটকই করেছি। আর প্রথমবারের মতো অত্যন্ত গুণী অভিনয়শিল্পী মোশাররফ করিমের সঙ্গে কাজের সুযোগ হলো। ইন্টারভিউ নিয়েছি মোশাররফ ভাইয়ের বেশ কয়েকবার কিন্তু তার সঙ্গে অভিনয় করা নিয়ে ভীষণ ভয়েই ছিলাম। তিনি অসাধারণ মানুষ এবং সহশিল্পী হিসেবে দুর্দান্ত- এটা সকলের জানা। আর আমার ডিরেক্টরও অভিজ্ঞ এবং দক্ষ। তাই ভয়কে জয় করে আনন্দ নিয়ে কাজটা করেছি।’

প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘বস’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড