,

কোন দেশ থেকে কতজন হজে যেতে পারবেন, জানাল সৌদি আরব

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছর কোন দেশ থেকে কতজন হজে অংশ নিতে পারবেন, সেই কোটা নির্ধারণ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। আজ শনিবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল এবার ১০ লাখ মানুষ হজে অংশ নিতে পারবেন।

সৌদি গেজেট জানিয়েছে, বরাবরের মতো এ বছরও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৫১ জনকে হজ করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্থানে পাকিস্তান থেকে যেতে পারবেন ৮১ হাজার ১৩২ জন, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ করার সুযোগ পাবেন।

এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ মাত্র ২৩ জনকে হজের অনুমতি দিয়েছে সৌদি। আরব দেশগুলোর মধ্যে মিসর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজের সুযোগ পাবেন এবার। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন। এ ছাড়া ইরানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হজের সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চীন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হজের সুযোগ দেবে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ বছর হজের জন্য দুটি শর্ত দিয়েছে। শর্ত দুটি হলো- হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে এবং নিতে হবে পূর্ণ ডোজ করোনার টিকা। সৌদির উদ্দেশে রওনার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড