বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকে ১৪৪ উপ-সহকারী পরিচালক নিয়োগ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক আদেশ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। দুদকের জনসংযোগ দপ্তরসূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, উপ-সহকারী পরিচালক পদে যোগদানকারী নবনিযুক্ত কর্মকর্তাদের বিয়াম ফাউন্ডেশনে আগামী ২২-২৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে।

এর আগে ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। এরপর লিখিত পরীক্ষায় সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদে ৯৩ হাজার ২১৬ জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে দুই হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা