,

নতুন কোচ হিসেবে এরিক টেন হাগকে পেলেন রোনালদোরা

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন এরিক টেন হ্যাগ। প্রিমিয়ার লিগের এই দলটির সঙ্গে আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত থাকবেন তিনি। তবে দুই পক্ষ সম্মত থাকলে আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে চুক্তিতে।

টেন হ্যাগকে নেওয়ার বিবৃতিতে ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মার্টগ জানান, গত চার বছরে আয়াক্সে এরিক নিজেকে ইউরোপের অন্যতম ভালো ফুটবল উপহার দিচ্ছে। নিজেকে অন্যতম সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন। তার দলের আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি তরুণদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে।

ইউনাইটেডে কোচ হতে পেরে হ্যাগ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা বড় সম্মানের। সামনের চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। অসাধারণ এই ক্লাবটার ইতিহাস আমি জানি, সমর্থকদের আবেগও বুঝি, ক্লাবটাকে প্রত্যাশিত সাফল্য এনে দেওয়ার মতো একটা দল গড়তে আমি সবটুকু দিয়ে লড়ে যাব।’

ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৩ সালের পর প্রিমিয়ার লিগের কোনো শিরোপা জিততে পারেনি। চলতি মৌসুমে ৩৩তম ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয়ে। সেরা চারে থেকে মৌসুম শেষ করতে না পারলে কাটা হবে না চ্যাম্পিয়ন্স লিগের টিকেট। দলের এমন বাজে পরিস্থিতি জেনেও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন টেন হ্যাগ।

এর আগে গত বছরের নভেম্বরে ব্যর্থতার দায়ে ওলে গুনার সুলশারকে বিদায় করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রালফ রাংনিককে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড