জামিন পেলেন পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান

news-image

আদালত প্রতিবেদক : অবৈধ সম্পদের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ জানিন মঞ্জুর করেন।

এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেসমিন প্রধান। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে ২০২০ সালের ১১ নভেম্বর পাপুলসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ছাড়াও অন্য আসামিরা হলেন, পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম। মামলা দায়েরের পর গত বছর ২৭ ডিসেম্বর সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলাম আত্মসমর্পণ করে জামিন নেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত মানিলন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা। অথচ মাত্র বয়স ২৩ বছর বয়সী জেসমিনের নিজের আয়ের উৎস নেই।

অন্যদিকে, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার উৎস শ্যালিকা জেসমিন দাখিল করতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান