,

আম যাদের জন্য হতে পারে ক্ষতিকর

news-image

লাইফস্টাইল ডেস্ক : আম খুবই সুস্বাদু একটি ফল। সবারই পছন্দের এই ফল স্বাদে খুবই মিষ্টি ও রসালো হয়। তবে জানেন কি, কারও কারও ক্ষেত্রে অতি সুস্বাদু ফলটিই হতে পারে ক্ষতির কারণ।

যদিও অস্বীকার করার কারণ নেই যে আমে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অন্যান্য ফলের তুলনায়, আমে উদ্ভিদ যৌগ ও ফাইটোনিউট্রিয়েন্ট আছে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।

এই ফলে থাকা পটাসিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যা উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। তবে আমের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। চলুন তবে জেনে নেওয়া যাক, আম কাদের জন্য ক্ষতিকর-

>> আম কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে। বিশেষ করে যদি কারও সিন্থেটিক উপাদানের প্রতি অ্যালার্জি থাকে, তাহলে আমের প্রোটিন ল্যাটেক্স তাদের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তাই যাদের অ্যালার্জি আছে তারা আম খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন।

>> আমে প্রাকৃতিকভাবেই শর্করার পরিমাণ বেশি থাকে। যা শরীরে শর্করার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক চিনিও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা আম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

>> আমের জাত অনুযায়ী এতে ফাইবারের পরিমাণও কমবেশি হয়। তবে আমের বীজ ও খোসায় সর্বাধিক ফাইবার থাকে। যা সাধারণত ফেলে দেওয়া হয়। আবার আমের বীজ বা খোসা খেলেও তা হজম হতে চায় না।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান