বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে রাখুন মচমচে পাউরুটির পাকোড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে অনেকেই বাহারি পাকোড়া খেয়ে থাকেন! এবার না হয় স্বাদ পাল্টাতে তৈরি করুন পাউরুটির পাকোড়া। পাউরুটি, ডিম, দুধ ও বিভিন্ন মসলা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন বিশেষ এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. পাউরুটি ৮ টুকরো
২. তরল দুধ এক কাপ
৩. ডিম একটি
৪. পেঁয়াজ কুচি এক কাপ
৫. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো
৬. চিনি আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. মরিচের গুঁড়া এক চা চামচ
৯. বেকিং পাউডার আধা চা চামচ
১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে পাউরুটি নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো হয়ে গেলে বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজুন। দুপাশ উল্টে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির বড়া।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা