সন্তানের নাম প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া ঘোষণা করেছিলেন, তারা সারোগেসির মাধ্যমে তাদের জীবনে একটি শিশুকে স্বাগত জানিয়েছেন। ওই সময়ে ভক্ত, বন্ধু এবং মিডিয়ার কাছে গোপনীয়তার রক্ষার করার জন্য দম্পতি তাদের সন্তানের নাম বা লিঙ্গ গোপন রেখেছিলেন।

অফিসিয়াল এক বিবৃতিতে প্রিয়াঙ্কা তার পোস্টে লিখেছেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি। বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্মানের সঙ্গে এই বিশেষ সময়ে গোপনীয়তা চেয়ে নিচ্ছি। কারণ আমরা আমাদের মনোযোগ এখন পরিবারের উপর রাখতে চাই।’

 

অবশেষে তাদের প্রথম সন্তান জন্মের ঘোষণা করার তিন মাস পরে নিজের মেয়ের নাম জানালেন নিক ও প্রিয়াঙ্কা। তাদের কন্যার নাম মালতি মারি চোপড়া জোনাস। মালতি নামের বিশেষ অর্থ হলো ছোট সুগন্ধি ফুল বা চাঁদের আলো।

আরও জানা গেছে, সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি ১৫ জানুয়ারি রাত ৮ টার পরে সান দিয়েগোর একটি হাসপাতালে জন্ম নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান