,

জামিন হলেও কারাগারেই থাকতে হবে রাসেলকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে চেক প্রতারণার ৯ মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে জামিন পেলেও এখনই কারামুক্ত হচ্ছেন না তিনি।

বৃহস্পতিবার ঢাকার কয়েকটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৯টি মামলায় তিনি জামিন পান। রাসেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসান হাবীব।

রাসেলের আইনজীবী বলেন, আজকে ৯ মামলায় জামিন পেয়েছেন রাসেল। চেকের মামলায় জামিন হলেও কারামুক্ত হতে পারছেন না। কারণ তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে।

প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গত বছরের ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক। এর মধ্যে সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হয়েছেন শামীমা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড