,

কারখানায় গ্যাস সরবরাহ ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : কল-কারখানা খাতে প্রতিদিন চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আগের মতো নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

১২ এপ্রিল থেকে দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এভাবে ১৫ দিন চলবে বলা হলেও ১০ দিন পর গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত তুলে নেয়া হলো।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

এতে বলা হয়, শিল্পগ্রাহকদের বিকেল পাঁচটা থকে রাত নয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

এদিকে পবিত্র রমজানের শুরু থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন থেকে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পেট্রোবাংলা। এ হিসাবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড