শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

news-image

নিউজ প্রতিবেদক : বুধবারের তুলনায় বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তাই এ সময়ে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা বেড়ে গেলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের অস্বস্তিকর গরম অনুভব হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য ৬ বিভাগের তুলনায় খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম ছিল।

বুধবার সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে নগরজীবনে ফিরে স্বস্তি। বৃহস্পতিবার বৃষ্টির দেখা না মিললেও ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা