,

সিঙ্গাপুরে গিয়ে ফারুকের খোঁজ নিলেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : এক বছরেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর মাঝে প্রায়ই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।

গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সেখানে গিয়েই তিনি ফারুকের খবর নেন। তিনি জানা‌লেন, ‘মিয়া ভাই’ ভালো আছেন।

ডিপজলের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ফারুক যে হাসপাতালে ভর্তি আছেন, সেই হাসপাতালেই মেডিকেল টেস্ট করাচ্ছেন ডিপজল। সেখানে গিয়েই তিনি ফারুকের খোঁজ নেন। কোভিডের কারণে দেখা করতে পারেননি, কিন্তু ফোনে কথা বলেছেন। তিনি (ফারুক) এখন অনেকটাই সুস্থ এবং খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন ডিপজল।

ডিপজল তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘সিঙ্গাপুর এসেই ফারুক মামুর সাথে কথা হয়েছে। ফারুক মামু সুস্থ আছেন, অতি দ্রুত দেশে ফিরবেন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

জানা গে‌ছে, দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগেছেন ডিপজল। সিঙ্গাপুরে তিনি দুই ছেলে অমি ও ফাহিমকে নিয়ে গেছেন। মেডিকেল চেকআপ সম্পন্ন হলে ঈদের আগেই দে‌শে ফির‌বেন এই অভিনেতা। এর কিছুদিন আগেও মেডিকেল চেকআপের জন্য ব্যাংককে গিয়েছিলেন ডিজপল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের