রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কারাভোগ করে ভারতে ফিরলেন ৫ জন

news-image

হিলি প্রতিনিধি : বাংলাদেশে ২ থেকে ৭ বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন পাঁচজন ভারতীয় নাগরিক। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা নওগাঁ ও দিনাজপুর সীমান্ত রক্ষিবাহিনী বিজিবির হাতে আটক হয়েছিলেন।

তারা হলেন ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের সামিউল হাসদা, একই এলাকার মন্টু মর্মুর স্ত্রী শান্তনা মর্মু, মুর্শিদাবাদের সাগরদিঘির চোরগাছি গ্রামের রুবেল মার্ডি, ভারতের দক্ষিণ দিনাজপুরের ভারত হিলির উস্টেটের লিপলাল ও আসামের ডবুরি থানার কোকরাডাঙ্গা গ্রামের নুর আমিন শেখ।

আজ বুধবার দুপুরে হিলি চেকপোস্টে ভারতের ইমিগ্রেশন ওসির হাতে তাদের তুলে দেন বাংলাহিলি ইমিগ্রেশন ওসি।

বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর (হিলি) থানা ওসি খায়রুল বাশার শামীম জানান, নওগাঁয় অবৈধ অনুপ্রবেশর দায়ে সীমান্ত রক্ষাবাহিনী বিজিবির হাতে তিনজন আটক হন। পরে আটকরা ২ বছর ২ মাস সাজাভোগ করেন।

একই অপরাধে দিনাজপুর সীমান্তে দুজন বিজিবির হাতে আটক হন। আসামিরা দিনাজপুর জেলখানায় প্রায় ৭ বছর সাজাভোগ করার। পর আজ তাদের ভারত হিলি ইমিগ্রেশন কর্মকর্তা হাতে তুলে দেওয়া হয়েছে।