বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইইউ’র ৩১ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপের তিন দেশের (নেদারল্যান্ড, বেলজিয়াম ও অস্ট্রিয়া) ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে মস্কো।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো। রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী রোববারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলেছে মস্কো।

এদিকে, রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ অভিহিত করে বেলজিয়াম বলেছে, মস্কোর এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্তরা বলেছেন, ‘এত বেশি সহকর্মীর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ ছাড়ার ফলে কী পরিণতি হবে আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি।’ এর আগে নেদারল্যান্ডস ২১ রুশ কূটনীতিকে বহিষ্কারের পর তাকে ভিত্তিহীন বলেছিল রাশিয়া।

সম্প্রতি জার্মানি ও ফ্রান্স ৪০ জন করে রুশ কূটনীতিককে বহিষ্কার করলেও এ বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ফলে দেশটি আরও ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করতে পারে বলে এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা