,

ঢাকা কলেজ বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলেই অবস্থান করছে

news-image

নিজস্ব প্রতিবেদক ; ঢাকা কলেজের তিন শিক্ষার্থী নিউমার্কেটে কেনাকাটা করতে গেলে দোকানের কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে ঢাকা কলেজ হলের কিছু শিক্ষার্থী মিমাংসার জন্য গেলে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানান ঢাকা কলেজের সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। সংষর্ষে এখন পর্যন্ত ৪জনের অবস্থা আশঙ্কাজনক এবং শতাধিক শিক্ষার্থী আহত। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এছাড়া অশঙ্কাজনক অবস্থায় একজন বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ ও ছাত্রাবাস বন্ধের বিষয় মন্ত্রণালয় সুপারিশ করেছে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ এটিএম মইনূল হোসেনের অফিস ঘেরাও করে অবস্থান নেয়। তবে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ ও বিকালের মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ঘেরাও করে। তবে পরবর্তিতে হলে থাকার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পথচারী, শিক্ষার্থী, ব্যাবসায়ী, হকার আহত অন্তত ২০ জনের নাম জানা গেছে। আহতরা হলেন, সাজ্জাদ, সেলিম, রাজু, কাওসার, রাহাদ, আলিফ, ইয়াসিন, রুবেল, রাজু, সহ আরো অনেকে ।

ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ আলাউদ্দিন জানিয়েছেন, আহতদের, মধ্যে কয়েকজনের মাথায় আঘাত রয়েছে, তাদের কে নিউরোসার্জারী বিভাগে পাঠানো হয়েছে, বাকিদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের আহত অবস্থায় পেয়েছি এদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। আমরা এ পর্যন্ত ২০ জনের মতো পেয়েছি। এদের মধ্যে অনেক কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড