শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি মহল শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টাগুলো কোনোভাবেই সফল হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে, তখন কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে তারা ঘটনা ঘটাচ্ছে, যেগুলোকে এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।

দীপু মনি বলেন, ‘আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকতে হবে। এসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরে মন্ত্রী সরকারের ২০১৯ হতে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় যোগ দেন।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাসুদা নুর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জাহির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা